প্রার্থী তালিকা ঘোষণার আগেই ঘাটালের দেওয়ালে দেবের নাম!

দেবের লোকসভা নির্বাচনে দাঁড়ানো নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি শাসক শিবিরের তরফে। দলের শীর্ষ নেতৃত্ব তথা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে দেব ঘাটালে তৃতীয়বারের জন্য প্রার্থী হতে পারেন এমন জল্পনা তৈরি হয়েছে। এই আবহেই প্রার্থী পদ ঘোষণার আগেই পিংলা বিধানসভার মাদপুরে দেবের সমর্থনে দেয়াল লিখন শুরু করে দিল দলীয় কর্মীরা।

সোমবার থেকেই ঘাটালের বিভিন্ন এলাকায় দেবের নামে দেওয়াল লিখন শুরু হয়েছে। পিংলার জলচক, করকাই এলাকায় দেওয়ালে দেওয়ালে দেখা গিয়েছে দেবের নামে প্রচার। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই দলের হয়ে ভোটে না লড়ার ইঙ্গিত দিচ্ছিলেন দেব। সম্প্রতি ঘাটালের তিনটি প্রশাসনিক পদ— ঘাটাল কলেজ, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফাও দেন তিনি। সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছিলেন, “সংসদে আমার আজ শেষ দিন।” এতেই অনেকের মনে হয়েছিল, ঘাটাল থেকে আসন্ন লোকসভায় দেব যে আর দাঁড়াতে চাইছেন না।

গত শনিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন দেব। জোড়া বৈঠক সেরে বেরিয়ে তিনি বলেছিলেন,”আমি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না।” এরপরেই সোমবার আরামবাগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায় দেবকে। সেই থেকেই নির্বাচনে দেবের নাম স্পষ্ট করেন তৃণমূল নেতা কর্মীরা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube