সোমবার ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল শাহজাহান শেখের। এই নিয়ে তৃতীয় বার তিনি হাজিরা এড়ালেন। শাহজাহানকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। প্রায় দেড় মাস ধরে তিনি ‘নিখোঁজ’। ৫ই জানুয়ারির পর থেকে নিখোঁজ সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। ইডি হামলার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁকে। প্রসঙ্গত, সোমবার ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল শাহজাহানের। এই নিয়ে তৃতীয় বার তিনি হাজিরা এড়ালেন। শাহজাহানকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আইনজীবী মারফত আদালতে নিজের বক্তব্য জানাচ্ছেন তিনি।
সোমবার আদালতে তাঁর আগাম জামিনের আবেদনের শুনানি ছিল। শাহজাহানের আইনজীবী জানান, ইডি যদি বলে তাঁর মক্কেলকে গ্রেফতার করা হবে না, তা হলে তিনি হাজিরা দিতে পারেন। অথবা আদালতে এই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইডি তাঁর বিরুদ্ধে সমন জারি করা থেকে বিরত থাকুক।
এদিন বিচারক শাহজাহানের আইনজীবীকে প্রশ্ন করেন,” শাহজাহান কেন যাচ্ছেন না ইডির কাছে?” শাহজাহানের আইনজীবী সব্যসাচী ব্যানার্জী বলেন, ইডি যখন আমার বাড়িতে তল্লাশি চালাতে আসে তার জন্য পর্যাপ্ত কারণ ছিল না। ঘটনার পর তিনটি FIR দায়ের হয়। আমাকে নোটিস করা হয়। সাতদিন সময় দেওয়া হয়। তার মধ্যে আমি আদালতে আগাম জামিনের মামলা করেছি। আমরা চাই যখন তদন্তে সহযোগিতা করব, সেই সময় গ্রেফতার না করা হয়। আমাকে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হোক। তারপর এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আইনি লড়াই হোক। তদন্তে সহযোগিতা না করার কোনও কারণ নেই। এই সমন আসলে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা। দেখাতে চাইছে আমি তদন্তে সহযোগিতা করছি না। তাছাড়া আধার কার্ড চেয়ে পাঠিয়ে কিসের তদন্ত করতে চাইছে ইডি? মূল অপরাধের সঙ্গে আমি কোনওভাবেই যুক্ত নই। আমাকে তো জানতে হবে কেন সমন পাঠানো হচ্ছে!”
শাহজাহানের আইনজীবী আরও বলেন, “সীমন্ত পেরিয়ে টাকা পাচারের কথা বলা হচ্ছে, সেই বিষয় কোনও কিছুই জানতে চাওয়া হয়নি। শুধু চাওয়া হয়েছে ভোটার কার্ড। গতকাল সমন পাঠিয়েছে। এই সমন পাঠানো বন্ধ করা হোক। মনে হবে যেন আমি এড়িয়ে যাচ্ছি। জামিনের মামলা চলছে। নইলে তারা বলুক গ্রেফতার করবে না।”
এরপরেই ইডির আইনজীবী বলেন, তারা অতিরিক্ত হলফনামা গতকাল দিয়েছে। “এটা তো ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। এটাই মনে হচ্ছে। আমাদের ইঁট মারা হল। আমাদের বিরুদ্ধে FIR দায়ের হল। আমরা আমাদের মতোন করে যা করার করবো। ২৩ তারিখ মামলার পরবর্তী শুনানি। ইডি সেদিন উত্তর দেবে।”
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

