পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে শিল্পপতির নাতিকে অপহরণের চেষ্টা চালানো হল । সোমবার গাড়ি করে স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীরা তার গাড়ি আটকায় বলে জানা যায় । স্থানীয়দের তৎপরতায় বানচাল হয় অপহরণ ।
পশ্চিম বর্ধমানের আসানসোলের শ্রীপুর এলাকার ঘটনা । এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় । রানীগঞ্জের শিল্পপতি কুমার সারদা-র সাত বছরের নাতি আসানসোলের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে । সোমবার সকালে বাড়ির গাড়িতে করেই ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে আসানসোল যাওয়ার সময় শ্রীপুর এলাকার বোগড়া মোড়ের কাছে তার গাড়ি আটকায় দুষ্কৃতীরা ।
তাদের মুখ কাপড়ে ঢাকা ছিল বলে খবর । স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে চিৎকার করলে দুষ্কৃতীরা চম্পট দেয় । ঘটনায় আতঙ্কিত সারদা পরিবারের সদস্যরা । তদন্তে নামে আসানসোল দুর্গাপুর পুলিশ । কী কারনে এই ধরনের ঘটনা তা জানার চেষ্টা করছেন তাঁরা । খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ছবি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

