শনিবার রাতে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত মাড়গ্রামের গুরুলিয়া বাসট্যান্ড থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হল এক জনকে । রবিবার ধৃতকে আদালতে তোলা হয় ।
পুলিশ জানিয়েছে ধৃতের নাম নাসিম মিঞা । তাঁর বাড়ি খড়গ্রাম থানার অন্তর্গত মাড়গ্রাম মিঞাপাড়া এলাকায় । এদিনের ঘটনায় জানা যায় ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দু’টি কার্তুজ উদ্ধার করা হয়েছে ।
ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রবিবার দুপুরে কান্দি মহকুমা আদালতে তোলা হয় । বিচারক সমস্ত কাগজপত্র দেখে তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

