সন্দেশখালিতে নারী নির্যাতন ও দলের বিরোধী দলনেতা সহ ৬জন বিধায়ককে সাসপেন্ড এর প্রতিবাদে পুরুলিয়ায় জেলা বিজেপির বিক্ষোভ কর্মসূচি। সোমবার দুপুর ১টা থেকে থেকে জেলাশাসকের দফতরের মূল গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন, পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ ও দলের সভাপতি সহ প্রায় ১০০জন কর্মী সমর্থক নিয়ে। প্রায় ৩০মিনিট ধরে বিক্ষোভ দেখানোর পর পুরুলিয়া সদর মহকুমা শাসকের কাছে যাওয়ার সময় দলীয় পতাকা নিয়ে যাওয়া নিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে বচসা হয়।
বিজেপির অভিযোগ সন্দেশখালিতে যারা মহিলাদের ওপর নারকীয় অত্যাচার চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বিজেপির দাবি, সঙ্গে গোটা রাজ্যে এই অত্যাচার চালাচ্ছে শাসকদলের গুন্ডা বাহিনী তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এছাড়াও বলেন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা খেলবেন না। সিপিএম, কংগ্রেসের মতো অবস্থা হবে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

