এবার সন্দেশখালি ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক। প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে। পলাতক তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহাজাহান গ্রেপ্তার না হওয়ার পিছনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি। সোমবার সন্দেশখালির পপরিস্থিতি খতিয়ে দেখতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। যাওয়ার পথে একাধিক বাধার সম্মুখীন হন রাজ্যপাল।
সোমবার শিলিগুড়ি সংলগ্ন রাধাবাড়ি এলাকায় বিএসএফ হেডকোয়ার্টারে রোজগার মেলায় যোগ দেন নিশীথ। সেখানে প্রায় শতাধিক যুবক যুবতীদের হাতে নিয়োগ পত্র তুলে দেন তিনি। আর তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশিথ প্রামাণিক বলেন, “সন্দেশখালিতে যা হচ্ছে তা দু:খজনক ঘটনা। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও মহিলাদের সম্মান ভুলুন্ঠিত হচ্ছে। রাতের অন্ধকারে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, অশালীন আচরণ করা হচ্ছে তা বাংলায় মেনে নেওয়া যায় না।”
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

