সোমবার বিধানসভা থেকে বেরিয়ে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিজেপি । তবে তার বেশ কিছুটা পথ আগেই আটকে দেওয়া হয় শুভেন্দু অধিকারী সহ বাকি বিজেপি নেতৃত্বকে ।
কলকাতা থেকেও বাইরে গেল না বিজেপি বিধায়কদের বাস বাসন্তী হাইওয়তে ঢোকার মুখে আটকে দেওয়া হল তাঁদের । সোমবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা থেকে বেরিয়ে সন্দেশখালি উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বিজেপি বিধায়কদের বাস । বাসন্তী হাইওয়েতেই ঢোকার আগের মুখেই আটকে দেয়া হয় সেই বাস ।
কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় তাঁদের বাস । বলা হয় উপরমহল থেকে এমনই নির্দেশ রয়েছে যে এর আগে কোনভাবেই আর এগোতে দেওয়া যাবে না তাঁদের । তারপরে সেই জায়গায় আটকে পড়ে বিজেপি বিধায়কদের বাস । বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, “শাসক দল ভয় পেয়েছে তাই সন্দেশখালিতে ঢুকতে দিচ্ছে না” ।
অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আমি কি চোর ডাকাত যে আমাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না । ১৪৪ ধারা না থাকা সত্ত্বেও কিভাবে এভাবে আটকানো হল, মমতা পুলিশকে এবার জবাব দিতে হবে” ।
বিজেপি-র লিগ্যাল সেলের সদস্য তরুণজ্যোতি তিওয়ারি কলকাতা পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলতে আসেন । সেই সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি চিঠি দেখানো হয় । সেই চিঠিতে বসিরহাটের পুলিশ সুপার কলকাতা পুলিশকে অনুরোধ করেছেন যাতে বিজেপি বিধায়করা কলকাতা পুলিশের এলাকাতে এলেই তাঁদের আটকে দেওয়া হয় । সেই সঙ্গে এসডিও বসিরহাটের জারি করা ১৪৪ ধরার অর্ডারও দেখান । এরপর তরুণজ্যোতি প্রশ্ন তোলেন, এই অর্ডার সন্দেশখালী থানা এলাকায় কার্যকর, এখানে নয় । সন্দেশখালি থেকে ৬০ কিলোমিটার দূরে কীভাবে এই অর্ডার কার্যকর করা যায়? ১৪৪ ধারা না থাকা সত্ত্বেও কিভাবে তাদের আটকে দেয়া হল এই প্রশ্নই বারবার করছেন বিজেপির বিধায়করা । তাঁরা বলছেন, তাঁরা এবার আইনের দ্বারস্থ হবেন ।
প্রসঙ্গত, বিধানসভা থেকে বেরোনোর আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন, “যেহেতু সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি রয়েছে এবং রাজ্যপাল সেখানে রয়েছেন তাই সন্দেশখালিতে ঢোকার আগে তাঁদের আটকানো হতে পারে । তবে সে ক্ষেত্রে তাঁরা বাক বিতণ্ডায় না গিয়ে যেখানে আটকানো হবে সেখানে অবস্থান বিক্ষোভে বসে পড়বেন এবং পুলিশের কাছে আবেদন করবেন যাতে শুভেন্দু অধিকারী সহ চারজন মহিলা বিধায়ককে সন্দেশখালির ভেতরে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয়” । তবে এদিন সে ক্ষেত্রে দেখা যায় সন্দেশখালি তো দূরের কথা কলকাতা থেকে বেরোতে পারল না বিজেপি বিধায়কদের দল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

