মেদিনীপুরে সংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন দিলীপ ঘোষ। শাসক-শিবিরকে নিশানা করলেন দিলীপ ঘোষ।
“চুনোপুটিদের গ্রেফতার করে কী প্রমাণ করতে চাইছেন মুখ্যমন্ত্রী? এখনও কেন গ্রেফতার নয় শেখ শাহজাহানের মত রাঘব বোয়ালরা?” প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। সন্দেশখালিকাণ্ডে এদিন দিলীপ বলেন, “বিরোধীদের দু’তিনজন করে গ্রেফতার করা হচ্ছে। মমতার সর্বনাশের দিন শুরু হয়ে গিয়েছে। যে অসুর উনি তৈরি করেছেন সেই অসুরই একদিন মমতা বন্দ্যোপাধ্যায় কে একদিন জ্বালিয়ে দেবে গিলে খাবে।”
একযোগে নুসরাত জাহানকে কড়া ভাষায় নিশানা করলেন দিলীপ ঘোষ। “ভ্যালেন্টাইন সপ্তাহ পালন করছেন নুসরাত অন্যদিকে সন্দেশখালিতে ধর্ষিতা অত্যাচারিতারা কান্নাকাটি করছে। কাদেরকে জিতিয়েছেন তাদের সেন্সিটিভিটি নেই।”
তাছাড়াও বিধানসভায় বিধায়কদের সাসপেনশন নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। “বিধানসভায় সাসপেন্ড প্রথম নয়। টিএমসির অপকর্ম নিয়ে প্রশ্ন তুললেই করা হবে সাসপেন্ড। ছাড়া হচ্ছে না রাজ্যপালকেও তাকেও আটকানো হচ্ছে।” চাঞ্চল্যকর মন্তব্য দিলীপ ঘোষের।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

