সন্দেশখালিকাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস ও পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে আরামবাগে। আরামবাগে যাওয়ার আগে হাওড়ার ডুমুরজলা সোমবার হেলিপ্যাড গ্রাউন্ড থেকে আকাশ পথে তিনি রওনা দেওয়ার আগে সন্দেশখালি নিয়ে কী বললেন মমতা?
আরামবাগে যাওয়ার আগে সন্দেশখালি নিয়ে মুখ খুললেন মমতা। সন্দেশখালি দফায় দফায় উত্তপ্ত হয়েছে। সেই অঞ্চলে গিয়েছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। আরামবাগ যাওয়ার আগে মমতা বললেন, “রাজ্যপাল সন্দেশখালি যেতেই পারেন। রাজ্য মহিলা কমিশনের টিম পাঠানো হয়েছিল তাঁরা ফিরে এসে রিপোর্ট দিয়েছে।” এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, “সন্দেশখালিতে যাদের বিরুদ্ধে ক্ষোভ তাদের গ্রেফতার করা হয়েছে।”
গত ৫ই জানুয়ারি সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলা চলেছিল। সেই ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনও নিখোঁজ। তাঁর বাড়িতেই তল্লাশি অভিযানে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর থেকে পলাতক শাহজাহান। সেই মাসখানেক পর সম্প্রতি আবার উত্তপ্ত হয়েছে সন্দেশখালি। দফায় দফায় সেখানে অশান্তি, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা।
অশান্তির ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে। তাঁদের এক জন তৃণমূলের উত্তর সর্দার। সন্দেশখালিকাণ্ডে নাম জড়ানোর পরেই উত্তমকে সাসপেন্ড করে শাসকদল। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা বিকাশ সিংহ ও সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, যাঁরা আসল দোষী, তাঁদের গ্রেফতার করছে না পুলিশ। সেই আবহে সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের পাশাপাশি সোমবার সকালে রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা গিয়েছিলেন সন্দেশখালি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বের বিজেপি বিধায়কদেরও সেখানে যাওয়ার কথা। এ দিকে, দলের প্রাক্তন বিধায়কের গ্রেফতারির প্রতিবাদে সোমবার সন্দেশখালির দু’টি ব্লকে ১২ ঘণ্টা বন্ধেরও ডাক দিয়েছে সিপিএম।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

