প্রশাসনকে অনুরোধ করেও মেলেনি সুরাহা, রাস্তার দাবিতে এবার অবরোধ

বারে বারে প্রশাসনের দ্বারস্থ হলেও সুরাহা মেলে নি। দীর্ঘ প্রায় ১০ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে এবার পথ অবরোধে সামিল এলাকার বাসিন্দারা। বাঁকুড়ার তালডাংরার হাড়মাসড়া থেকে মহকুমা শহর খাতড়া যোগাযোগের অন্যতম রাস্তার পাঁপড়া ব্রীজ মোড় থেকে আড়কামা। সেই রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হন এলাকার কয়েক হাজার মানুষ।

সপ্তাহের প্রথম কাজের দিন ব্যস্ততম সময়ে পাঁপড়া ব্রীজ মোড়ে এই অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহি যানবাহন। সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই। খবর পেয়ে অবরোধস্থলে যায় খাতড়া থানার পুলিশ। পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। শেষ পাওয়া খবর পর্যন্ত অবরোধ চলছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube