জ্বলছে সন্দেশখালি। কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি সন্দেশখালিতে। একদিকে, যখন ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সন্দেশখালির সফর রয়েছে, তখন অন্যদিকেই সন্দেশখালিতে সোমবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে সিপিএম। প্রাক্তন বিধায়ক নিরুপদ সর্দারের মুক্তির দাবিতে বনধ ডেকেছে সিপিএম। সন্দেশখালির ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবু হাজরার বাগানবাড়ি, পোলট্রি ফার্ম পোড়ানোর ক্ষেত্রে এফআইআর-এ প্রথমেই নাম রয়েছে নিরাপদের।
রবিবার গ্রেফতার করা হয়েছে নিরাপদ সর্দারকে। তাঁর গ্রেফতারি ঘিরে সন্দেশখালিতেই মাথাচাড়া দিয়ে উঠেছে আরও এক বিক্ষোভ। প্রতিবাদে সিপিএম ১২ ঘণ্টার বনধ ডেকেছে। সন্দেশখালি প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে বসিরহাট টাউন হল থেকে প্রায় চার শতাধিক সিপিআইএম নেতাকর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে এসে সংগ্রামপুর এসপি অফিসের ঢোকার মুখে পুলিশের তরফ থেকে গাডরেল লাগিয়ে বিক্ষোভকারী সিপিআইএমের মিছিল আটকে দেওয়া হয় । তখন মিছিল ও বিক্ষোভকারীরা পুলিশের সাথে ধস্তাধস্তি করে সেই গার্ডরেল ভেঙেচুরে দিয়ে পুলিশকে ঠেলে একেবারে এসপি অফিসের সামনে গিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

