রাসায়নিক কীটনাশককে নির্মূল করতে অভিনব উদ্যোগ মাঝেরডাবরি চা বাগানের

রাসায়নিক কীটনাশককে নির্মূল করতে এক অভিনব পন্থা অবলম্বন করল আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগান । সম্পূর্ণ ভেষজ দিয়ে নির্দিষ্ট পদ্ধতিতে বাগানেই তৈরী করা হল ভেষজ কীটনাশক ।

গত ছয় মাসে এই ভেষজ কীটনাশক ব্যবহারের সুফলও মিলেছে বলে জানা গিয়েছে । একদিকে যেমন ক্ষতিকারক টক্সিন মুক্ত হয়েছে চা, অন্যদিকে খরচও ৫০ শতাংশে কমে গিয়েছে বলে উঠছে দাবি ।
ঠিক কীভাবে তৈরী হচ্ছে এই জৈব কীটনাশক ? রসুন, আদা, কাঁচালঙ্কা, বাসক, ঘাটো, সুকরপটা, আকন্দ ও নিম পাতা জরো করে, প্রতিটিকে আলাদা আলাদা ঢাউস পাত্রে ঘন্টার পর ঘন্টা ধরে জলের মধ্যে সেদ্ধ করা হয় । তারপর ঠান্ডা করে প্রতিটি পাত্রের থেকে জুস বার করার পর সবগুলি জুস এক সঙ্গে মিশিয়ে দিয়ে ড্রামে ঢালা হয় ।

এরপর প্রতি দু’শো লিটার জলে দুই লিটার ভেষজ কীটনাশক মিশিয়ে মেশিনের সাহায্যে স্প্রে করা হয় চা গাছে । প্রতি পনেরো দিন অন্তর আবার প্রয়োজনে সাত দিন অন্তর ওই কীটনাশক স্প্রে করার পর চায়ের জন্য ক্ষতিকারক কীটপতঙ্গ এখন নিশ্চিহ্ন হয়েছে বলে দাবি মাঝেরডাবরি চা বাগান কর্তৃপক্ষের ।

গত বছর, তাইওয়ান এবং ইরান অত্যধিক কীটনাশক ব্যবহারের অভিযোগ এনে রপ্তানিকৃত ভারতীয় চা ফেরত পাঠিয়ে দিয়েছিল । খুব সাম্প্রতিক FSSAI নির্দেশিকা অনুসরণ করে, কেন্দ্রীয় টি বোর্ড চা বাগানে ব্যবহৃত বেশ কয়েকটি রাসায়নিক এবং কীটনাশক নিষিদ্ধ করেছে । এরই মধ্যে মাঝেরডাবরী চা বাগান রাসায়নিক কীটনাশক বর্জন করে জৈব কীটনাশক ব্যবহার করে চা শিল্পে একটি নতুন পথ দেখাচ্ছে ।

দীর্ঘদিন ধরে কীটনাশক ব্যবহারের ফলে চা বাগান থেকে বিদায় নিয়েছিল বন্ধু পোকা ও পাখির দল, এখন ফের তারা নতুন করে সংসার পাততে শুরু করায়, বাস্তুতন্ত্রের নতুন ভিত তৈরি হ’তে চলেছে চায়ের মহল্লায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube