মিনাখাঁয় রাজ্যপালের গাড়ির সামনে বিক্ষোভ!

সোমবার সন্দেশখালির পথে রওনা দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । মিনখাঁ ব্লকের মালঞ্চ বাজারে তাঁর যাত্রাপথে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের সমর্থকরা । ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবি জানিয়ে প্ল্যাকার্ড হাতে দেখা গেল তাঁদের ।

মিনাখাঁ ব্লকের মালঞ্চ বাজারে মিনখাঁ ব্লক তৃণমূলের পক্ষ থেকে হাতে প্লাকার্ড নিয়ে রাজ্যপালের গাড়ি সামনে বিক্ষোভে করতে দেখা যায় । মিনখাঁ বাজার পার করার সময় বিক্ষোভ দেখান তাঁরা । তাঁদের দাবি, কেন্দ্র বিজেপি সরকার ১০০ দিনের কাজের টাকা সহ আবাস যোজনার ঘরের ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে । পাশাপাশি গ্যাসের মূল্যবৃদ্ধির দাবিতেও এদিন বিক্ষোভ দেখান তাঁরা । এদিন যখন রাজ্যপাল সিভি আনন্দ বোসের গাড়ি মালঞ্চ বাজার দিয়ে যায় তখনই বিক্ষোভে সামিল হন তাঁরা ।

প্রসঙ্গত, শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ২৪ ঘন্টার মধ্যে সন্দেশখালিতে শান্তির দাবি করেছিলেন । তাঁর নেতৃত্বে শনিবার সন্দেশখালিতে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়ে রাজভবনে গিয়েছিল বিজেপি । তিনি জানান, ‘আমরা রাজ্যপালকে ২৪ ঘন্টা সময় দিয়ে গেলাম । যদি কালকের (রবিবার) মধ্যে শান্তি না ফেরে , সোমবার আমরা ১৪৪ ধারা ভাঙবো’ ।

তার মধ্যে সন্দেশখালির ঘটনায় রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । এই বিষয়ে প্রশাসনের শীর্ষ কর্তার কাছে রিপোর্ট চাওয়া হয় । সন্দেশখালির এই উত্তপ্ত পরিস্থিতিতে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা জানতে চেয়েই এই রিপোর্ট চান তিনি । একই সঙ্গে কীভাবে রাজ্য প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে তা নিয়ে নবান্নের কাছে রিপোর্ট তলব করেছিলেন বোস ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube