সোমবার বিহার বিধানসভায় নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল (ইউনাইটেড) এবং বিজেপির জোটের পরীক্ষা। সোমবার রাজ্য বিধানসভায় আস্থা ভোট। ২৪৩ সদস্যের বিধানসভায় ১২২ জনের সমর্থন লাগে সরকার গড়তে। নীতিশের ৪৫, বিজেপির ৭৮, হাম পার্টির ৪ ও একজন নির্দল মিলে মোট ১২৮ জন বিধায়কের সমর্থন আছে বলে দাবি নীতিশের।
মাত্র দু’সপ্তাহ আগেই ‘ইন্ডিয়া’ জোট ছেড়ে এনডিএ শিবিরে ফিরেছেন নিশীথ। সোমবার বিধাসভায় আস্থা ভোটের সম্মুখীন হতে চলেছেন নীতীশ কুমার। গত ২৮ জানুয়ারি আরজেডি এবং কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে আরও এক বার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ শিবিরে শামিল হন নীতীশ। ওই দিন সকালেই ‘মহাগঠবন্ধন’ সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বিকেলেই এনডিএ-র মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

