ফের ধাক্কা ইন্ডিয়া জোটে। পঞ্জাবের পর এবার দিল্লিতেও সব আসনে লড়ার কথা ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। আগেই পাঞ্জাবের ১৩ টি ও চন্ডীগড়ের ১টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিল আপ। এবার দিল্লির ৭ টি আসনেই ‘একলা’ লড়ার কথা জানালেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
পঞ্জাবে তিনি বলেন, দিল্লির মানুষ আপের হাতেই সাতটি লোকসভা আসন তুলে দেবেন। যদি পাঞ্জাবের মানুষ ১৩টি আসন আপের হাতে তুলে দেন তবে ভগবন্ত মান সরকার আরও শক্তিশালী হবে। তাহলে কেন্দ্র আর প্রাপ্য টাকা আটকে রাখতে পারবে না। কেজরিওয়াল স্পষ্টভাবে জানালেন পঞ্জাব এবং চণ্ডীগড়ে লোকসভা নির্বাচনে একলা লড়বে আপ। ইন্ডিয়া জোটের সঙ্গে কোনও আসন ভাগাভাগি হবে না।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

