লালকৃষ্ণ আডবাণীর পর আরও তিন বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের ‘ভারতরত্ন’ সম্মান দেওয়ার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ভারতরত্ন পাচ্ছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও। এছাড়া চৌধুরি চরণ সিং ও ডঃ এমএস স্বামীনাথনকেও।
আডবাণীর পর আরও তিন জনকে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের। মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হচ্ছে কংগ্রেসের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও ও চৌধুরী চরণ সিং এবং কৃষিবিজ্ঞানী এমএস স্বামীনাথনকে।
লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। ফের ভারতরত্নের ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও-কে ভারতরত্নে সম্মানিত করা হচ্ছে। মোদী লেখেন,”পিভি নরসিমহা রাওয়ের দূরদর্শী নেতৃত্ব ভারতকে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যেতে সাহায্য করেছিল। দেশের উন্নতি ও সম্মৃদ্ধির ভিত্তি প্রস্থর স্থাপন করেছিলেন তিনি।”
প্রধানমন্ত্রী আরও লেখেন, “বিশিষ্ট পণ্ডিত ও রাষ্ট্রনায়ক হিসাবে নরসিমহা রাও গারু ভারতকে নানা দিক থেকে সমৃদ্ধ করেছিলেন। দীর্ঘ সময় ধরে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ হিসাবে তাঁর কাজ সর্বদা মনে রাখা হবে। প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর বিভিন্ন পদক্ষেপের কারণেই ভারত বিশ্বমঞ্চে পৌঁছতে পেরেছিল। পাশাপাশি দেশের বিদেশ নীতি, ভাষা ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান শুধুমাতের ভারতকে কঠিন ও জটিল পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে সাহায্য়ই করেনি, একইসঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্যকেও সমৃদ্ধ করেছে।”
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

