সোমবার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও পরিষেবা প্রদান করতে এক অনুষ্ঠানে যোগ দিতে আরামবাগের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আরামবাগের কালিপুর মাঠে আয়োজিত এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা দুপুর ১ টা নাগাদ । স্বাভাবিকভাবেই সেই সভা ঘিরে উন্মাদনা রয়েছে স্থানীয়দের মধ্যে । একই সঙ্গে মুখ্যমন্ত্রীর জন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও ।
জানা যায়, এদিন আরামবাগের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন । পাশাপাশি কিছু পরিষেবাও প্রদান করার ঘোষণা রয়েছে তাঁর । সেই কারণে, সোমবার হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে আকাশ পথে তিনি রওনা দিলেন ।
যাওয়ার আগে তিনি জানালেন, “রাজ্যপাল সন্দেশখালি যেতেই পারেন । ইতিমধ্যেই রাজ্য মহিলা কমিশনের টিম পাঠানো হয়েছে; তাঁরা ফিরে এসে রিপোর্টও দিয়েছে । সন্দেশখালিতে যাদের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে” । এদিন তাঁর সফর সঙ্গী ছিলেন সাংসদ দীপক (দেব) অধিকারী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

