সন্দেশখালি কাণ্ডে ধামাখালি হয়ে সন্দেশখালি থানায় যাওয়ার কথা ছিল ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদিকা, মীনাক্ষী মুখার্জির । তবে যেহেতু শনিবার সন্দেশখালির রামপুর এলাকায় বিজেপি নেতাকর্মীদের পুলিশ আটকে দিয়েছিল; ঠিক সেই কারণেই আজ ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে একটি প্রতিনিধিদল ন্যাজাট খেয়াঘাট হয়ে ভুটভুটি করে সন্দেশখালি যাওয়ার পরিকল্পনা করেছিলেন ।
মীনাক্ষী মুখার্জী তাঁর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ন্যাজাট ফেরিঘাটের দিকে রওনা দেন । তখনই ফেরিঘাট এলাকায় মীনাক্ষী মুখার্জীকে আটকে দিল ন্যাজাট থানার পুলিশ । সেখানে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা । পুলিশের পক্ষ থেকে জানানো হয় এলাকায় ১৪৪ ধারা জারি করা রয়েছে । সেই কারণেই ঘটনাস্থলে তাঁরা যেতে পারবেন না । অবশেষে ঘটনাস্থলে যেতে না পারায় ফিরে যান রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

