বিজেপির ৬ বিধায়ককে সাসপেন্ড!

সোমবার অধিবেশনের শুরু থেকেই কার্যত উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বিরোধী দলনেতা সহ ৬ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার নিয়ম ভাঙার অভিযোগে এই বিধানসভার অধিবেশন পর্যন্ত তাঁদের সাসপেন্ড করা হয়েছে।

সন্দেশখালিকাণ্ডে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন বিরোধী দলনেতা। তাছাড়াও বিরোধীদের সোমবার বিধানসভায় ‘সঙ্গে আছি সন্দেশখালি’ লেখা জামা পরে উপস্থিত হতে দেখা যায়। তার পরেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই জামা খুলে ফেলার অনুরোধ করেন। তবে তাঁরা তা শোনেননি। এরপর কক্ষের মধ্যেই কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানাতে গেলে স্পিকার বলেন, “অধিবেশন কক্ষে কাগজ ছেড়া যায় না। আমি কিন্তু সাসপেন্ড করব। শুভেন্দুবাবু আপনি ওনাদেরকে নিষেধ করুন।”

একই সঙ্গে বিমান বন্দ্যোপাধ্য়ায় বলেন, “বাইরে গিয়ে যা খুশি তাই করুন আপনারা।” অভিযোগ, স্পিকার সেই অনুরোধও শোনেননি বিজেপি বিধায়করা। এরপরই তাঁদের সাসপেন্ড করেন বিমান বন্দ্যোপাধ্যায়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube