ডুয়ার্সে বাঘের দুধ দোয়ানোর চ্যালেঞ্জ নিচ্ছেন পর্যটকেরা! ডুয়ার্সের নাগরাকাটা আপার কলাবাড়ি এলাকায় এক বেসরকারি পর্যটন কেন্দ্রে হাওয়াই চটির সেলফি জোনের পর এবার বাঘের দুধ দোয়ানোর মতো খেলায় অংশ নিয়ে অতি উৎসাহী পর্যটকেরা।
কয়েকদিন আগেই এই পর্যটন কেন্দ্রে নীল সাদা রংয়ের একটি কংক্রিটের হাওয়াই চপ্পল তৈরি করে সেলফি জোন বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল পর্যটন সংহাটি।কিন্তু সেই নীল সাদা হাওয়াই চপ্পল দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পায়ের চপ্পলের মতো বলেই বিতর্ক তৈরি হয়েছিল।
তারপর রাতারাতি চপ্পলের রঙ বদলে হলুদ করে দেন পর্যটন কেন্দ্রের মালিক। কিন্তু চপ্পলের চেয়েও এবার আরও চমকদার বিষয় আনলো পর্যটন সংস্থা।এবার কৃত্রিম বাঘ বানিয়ে সেই বাঘের দুধ দোয়ানোর মতো চ্যালেঞ্জ নেওয়ার মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে।অনেকেই ভয় পাচ্ছেন।
অনেকে চ্যালেঞ্জ নিয়েও মজা নিয়েছে। তবু রঙ বদলের পরেও সেলফি জোনের হাওয়াই চটিকে এখনও পর্যটকেরা “দিদি” র চপ্পল বলেই সম্বোধন করতে ছাড়ছেন না।রিতীমতো পুলিশের হস্তক্ষেপে নীল সাদা রংয়ের হাওয়াই চপ্পলের সেলফি জোনের রঙ বদলে হয়ে গেল হলুদ লাল।তবে বিতর্ক যাই হোক না কেন, পর্যটকেরা পার্কে এসে মনোরঞ্জন করছেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

