সন্দেশখালি কাণ্ডে এবার বিক্ষোভ দেখাচ্ছেন টুম্পা-মৌসুমীরা

উত্তপ্ত সন্দেশখালি। দফায় দফায় বিক্ষোভ-প্রতিবাদে খবরের শীর্ষে উঠে আসছে সন্দেশখালির নাম। ৫ই জানুয়ারি ইডি হামলার পর থেকে নিখোঁজ সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। অলক্ষ্যে থাকলেও শাহজাহানের অনুগামীদের অত্যাচারে অতিষ্ট সন্দেশখালির সাধারণ মানুষ।

স্থানীয় মহিলাদের দাবি, তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে ‘খারাপ ব্যবহার’ করা হয়। গ্রামের অনেক মহিলাই শারীরিক নির্যাতনের শিকার সন্দেশখালিতে। এমনই অভিযোগ তাঁদের।

শনিবার কামদুনি গণধর্ষণ কাণ্ডে অন্যতম প্রতিবাদী মুখ টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল তাঁদেরকে এবার সন্দেশখালি ঢোকার মুখে আটকাল রাজ্যের পুলিশ প্রশাসন। ১৪৪ ধারা সন্দেশখালির বিভিন্ন এলাকায় বলবৎ রয়েছে এই যুক্তি দেখিয়ে পুলিশের তরফ থেকে তাঁদেরও ঘটনার মূল স্থলে যেতে বাধা দেওয়া হয়।

মূল ঘটনাস্থলের ৬ কিলোমিটার দূরে রামপুরে তাঁদের আটকে দেওয়া হয়। যেখানে তাঁদের আটকে দেওয়া হয় সেইখানেই বসে তাঁরা এখন অবস্থান বিক্ষোভ দেখাবেন এমনটাই দাবি মৌসুমীরা । তাঁদের আরও দাবি, কামদুনি কাণ্ডের দোষীরা এখনও শাস্তি পাননি তাই অনন্তপক্ষে যাতে সন্দেশখালি কাণ্ডের দোষীরা শাস্তি পান সেই কারণে তাঁরা অবস্থান বিক্ষোভ করবেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube