সুন্দরবনে ফের বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর । দক্ষিণ ২৪ পরগনার কূলতলিতে বাঘের আক্রমণে মৃত্যু হল মৎস্যজীবী শ্রীদাম হালদারের । তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর । ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বেনিফেলির জঙ্গলে । সোমবার সকালে মৃত্যু হয় তাঁর ।
কূলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গায়েনের চক এলাকার বাসিন্দা শ্রীদাম তাঁর সঙ্গীদের সাথে মাছ ধরতে গয়েছিলেন । গত বুধবার চার সঙ্গী মিলে মাছ, কাঁকড়া ধরতে গিয়েছিলেন । রবিবার সন্ধ্যা নাগাদ বাঘের হামলার কবলে পড়েন শ্রীদাম ।
তাঁর সঙ্গী প্রদীপ, বিশ্বজিৎ ও হাসান সকলেই বাঘের সঙ্গে লড়াই করে শ্রীদামকে উদ্ধার করার চেষ্টা করেন । তবে তাঁকে উদ্ধার করে আনতে সক্ষম হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি । সোমবার সকালে এই মৃত্যুর খবর গ্রামে এসে পৌঁছলে সেখানে নেমে আসে শোকের ছায়া ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

