রাজ্যপাল আসার আগে সোমবার সন্দেশখালিতে পৌঁছন রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সন, লীনা গঙ্গোপাধ্যায় । সন্দেশখালির বেশ কয়েকটি গ্রাম ঘুরে গ্রামের মহিলাদের কথা শোনেন তিনি ।
এদিন স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলার পর তিনি জানান, “গ্রামের মহিলাদের সঙ্গে কথা হয়েছে । তাঁরা একটি চিঠি দিয়েছেন । সেটা এখনও পড়া হয়নি । নিজের অফিসে গিয়ে সেটা খুলে পড়ে দেখব । মহিলারা তাদের সমস্ত কথাই জানিয়েছেন । অনেক মহিলারা বলেছেন রাতের বেলা নিয়ে গিয়ে পিঠে করানো হত তাঁদের দিয়ে, বাড়ির সমস্ত কাজ করানো হত” ।
একই সঙ্গে তিনি আরও জানান, “তাঁদের মধ্যে বেশ কিছু জন মহিলা বলেছেন অন্য কেউ তাঁদের সঙ্গে অত্যাচার করত । তবে এই ‘অন্য কেউ’ কারা বা কে সেটা আমরা খতিয়ে দেখব” ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

