থমথমে সন্দেশখালিতে যাচ্ছেন রাজ্যপাল, জোরদার নিরাপত্তা!

রবিবারের পর সোমবারও থমথমে হয়ে রয়েছে সন্দেশখালি । এখনও পর্যন্ত সন্দেশখালির বেশ কিছু এলাকায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে । তবে আস্তে আস্তে বেশ কিছু দোকানপাঠ খুলতে দেখা যাচ্ছে এলাকায় । তবে এখনও জানা যাচ্ছে ইন্টারনেট পরিষেবা বন্ধই রয়েছে অঞ্চলে । সন্দেশখালি ঢোকার আগে প্রায় ৬ কিলোমিটার দূরে রামপুরে চলছে নাকা চেকিং ।

এই পরিস্থিতিতেই সন্দেশখালিতে আজ যাচ্ছেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । রাজ্যপাল সন্দেশখালিতে যাওয়ার জন্য বসিরহাট জেলা পুলিশ ও রাজ্য পুলিশের তরফ থেকে নিরাপত্তা জোরদার করা হচ্ছে ।

কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলে হয়েছে গোটা সন্দেশখালি এলাকা । এরই মধ্যে গ্রেফতার হয়েছেন প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার । তাঁরই প্রতিবাদে সিপিআইএম এর তরফ থেকে আজ ১২ ঘণ্টার বন্ধ ডাকা হয়েছে সন্দেশখালিতে । মূলত সন্দেশখালির ২ টি ব্লকে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে সিপিআইএম । তবে দোকানপাঠ স্বাভাবিক ভাবেই খুলেছে । ফেরি সার্ভিস এখনও পর্যন্ত স্বাভাবিক বলেই খবর । সন্দেষখালি ধামাখালি এলাকায় সেরকম কোন বন্ধের প্রভাব পড়েনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube