রবিবার সকাল থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় পড়েছিল হাসপাতাল! মোমবাতি ও মোবাইলের আলোকেই সম্বল করে চলল হাসপাতালের চিকিৎসা পরিষেবা । মুর্শিদাবাদের ফরাক্কার বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের করুণ অবস্থা এবার এল প্রকাশ্যে ।
এ কি অবস্থা স্বাস্থ্য ব্যবস্থার! রবিবার সকাল থেকেই নেই বিদ্যুৎ । বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণে, মোমবাতি ও মোবাইলের আলোতে চলল হাসপাতাল । সকাল গড়িয়ে রাত হয়ে গেলেও অন্ধকারের মধ্যেই থাকল ফরাক্কার বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র । স্বাস্থ্যকেন্দ্রে কোনও রকম আলো না থাকায় মোমবাতি জ্বালিয়ে চিকিৎসা করতে হল হাসপাতালে আসা রোগীদের । বেড আর লেবার রুমে ঘোরাঘুরি করতে দেখা যায় পথ কুকুরদের । রবিবার রাত ৮টা ৩০ মিনিট নাগাদ এমনই চিত্র লক্ষ্য করা গেল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ।
হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদের অভিযোগ, রবিবার সকাল থেকেই পুরো হাসপাতাল চত্বরে কোনরকম বিদ্যুৎ পরিষেবা ছিল না । ফলে দিনে সে রকম সমস্যা না হলেও সন্ধ্যার পর থেকে বিদ্যুতের দেখা না মেলায় সমস্যায় পড়েছে রুগীরা । বন্ধ থাকে জেনারেটর মেশিনও ।
বাধ্য হয়ে মোমবাতি জ্বালিয়ে বেডের কাছে বসে রয়েছেন চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা । এদিন মোমবাতি জ্বালিয়েই চলল তাঁদের চিকিৎসা । বিষয়টি নিয়ে হুঁশ নেই ব্লক স্বাস্থ্য দপ্তরের, এমনই অভিযোগ রোগীর আত্মীয়দের । এই নিয়েই কার্যত তীব্র ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে হাসপাতালে আসা রোগী এবং পরিজনদের মধ্যে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

