ফের মৃত্যু কলেজ ছাত্রের! নেপথ্যে কোন রহস্য?

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ছড়াল ব্যাপক চাঞ্চল্য । বিবিএ প্রথম বর্ষের ছাত্র রাজদীপ সরকারের মৃত্যু হয় রবিবার দুপুরে ।

পূর্ব বর্ধমানের আউসগ্রামের দরিয়াপুরের বাসিন্দা রাজদীপ গত ছয় মাস আগেই দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয় বলে জানা যায় । কলেজের আবাসনেই থাকছিল সে । রবিবার দুপুরে তাঁর বাড়িতে খবর যায়, খাট থেকে পড়ে মৃত্যু হয়েছে রাজদীপের । তাকে বেসরকারি একটি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর ।

পুরো ঘটনার উপযুক্ত তদন্ত চেয়ে নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেছেন রাজদীপের পরিবার । পরিবারের দাবি, এর পিছনে অন্য কোন ঘটনা রয়েছে যা ধামাচাপা দিতে চাইছে কলেজ কর্তৃপক্ষ । তাই তাঁরা তার তিন রুমমেট ও কলেজের ওয়ার্ডের বিরুদ্ধে নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেছেন । যদিও কলেজ কর্তৃপক্ষ ঘটনায় মুখে কুলুপ এঁটেছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube