নিউজটাইম ওয়েবডেস্ক : ইস্টবেঙ্গলের পর এবার জলপাইগুড়ি পুরসভা থেকে রবিবার উদ্বোধন করা হল “মোহনবাগান অ্যাভেনিউ”-এর । রবিবার শহরের আশালতা বসু বিদ্যালয়ের সামনে থেকে মনীষী পঞ্চানন বর্মা স্মারক ভবন পর্যন্ত বর্তমান রাস্তাটির নাম “মোহনবাগান অ্যাভেনিউ” করা হল ।
শহরের বেগুনটারি থেকে মোহনবাগানের শোভাযাত্রা বেরিয়ে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে শেষ হয় রবিবার ।সেখানেই উদ্বোধনী অনুষ্ঠান করেছিল জলপাইগুড়ি পুরসভা । মোহনবাগানের প্রাক্তন জাতীয় অধিনায়ক সত্যজিত চ্যাটার্জি ও মানস ভট্টাচার্য, ক্লাব সচিব দেবাশিস দত্ত ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে । মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক খেলোয়াড় সত্যজিত চ্যাটার্জি বলেন, “রাস্তা হওয়াটা পৃথিবীব্যাপি প্রয়োজন । ক্লাব নয়, মোহনবাগান আসলে একটি প্রতিষ্ঠান । রাস্তা করাটা গর্বের ব্যাপার । খেলাধুলার আয়োজন করা উচিত । ফুটবল বাঙলীদের থেকে সরে যাচ্ছে; সেই বিষয়ে নজর দেওয়া উচিত” । অন্যদিকে আরেক ফুটবলার মানস ভট্টাচার্য বলেন, “১৫৫ বছরের শহর জলপাইগুড়ি ১৩৫ বছরের ক্লাব মোহনবাগানকে সম্মান দিল তা ভোলার নয় । মোহনবাগানের জন্ম ১৮৯৯, ফিফার জন্ম ১৯০৩ সালে । জলপাইগুড়ি শহরের সাথে মোহনবাগানের সম্পর্ক জড়ালো ।ভবিষ্যতে ভাল কাজ করা হবে “। জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি এদিন জানান নন রেসিডেন্সিয়াল মোহনবাগান ফুটবল অ্যাকাডেমি করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্তকে । মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্ত বলেন, “কর্মসমিতির সকলকে নিয়ে এসেছি জলপাইগুড়িকে ধন্যবাদ জানাতে । কলকাতার বাইরে মোহনবাগানের নাম আরও ছড়িয়ে যাক । আমাদের দেখে অন্য একটি ক্লাব ( ইস্টবেঙ্গলের নাম না করে) এগিয়ে এসেছে । ফলো করছে মোহনবাগানকে ।বর্তমান প্রজন্ম মোবাইলে বিদেশের ক্লাব নিয়ে বেশি মগ্ন হয়ে পড়েছে । তাই রাস্তার নাম করে সকলের নজরে আনা হল । দু’টি গেট করতে চাই রাস্তার দু’পাশে । ক্লাব নয়, মোহনবাগান আসলে প্রতিষ্ঠান । মোহনবাগান ক্যাম্প করার আগ্রহ আছে ।তবে গঠনমূলক কিছু করার জন্য ভাবছি । উত্তরবঙ্গে অকাদেমি দরকার “।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

