মোটর বাইক দুর্ঘটনায় মৃত এক । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধিন অপর একজন ।
রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়া জগৎবল্লভপুর থানার অন্তর্গত মুন্সিরহাট এলাকায় হাওড়া আমতা রোডের ওপরে ।
এদিনের ঘটনায় পুলিশ সূত্রে জানা গেছে, বড়গাছিয়ার দিক থেকে মুন্সিরহাটের দিকে মোটর বাইকে করে যাচ্ছিলেন দু’জন ব্যক্তি । তাঁদের বাড়ি উদয়নারায়নপুর এলাকায় । মুন্সিরহাট এলাকায় রাস্তার ধারে দর্মার বেড়ার দেওয়ালে কোনো ভাবে বাইক ঠেকে যায় তাঁদের । সে সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহিলা সহ ওই পুরুষ চালক ছিটকে পড়েন রাস্তায় ।
ঘটনার জেরে গুরুতর জখম হন দু’জনেই । স্থানীয় মানুষরা তাঁদের উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানে কর্তব্যরত চিকিৎসক এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে বলে খবর ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

