বাসের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর

রবিবার বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর । মৃতের নাম তাহার আলি শা । তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর । তাঁর বাড়ি ভাতারের কালুত্তক গ্রামে ।

ভাতার থানার বামশোর পেট্রোল পাম্পের কাছে ঘটে দুর্ঘটনাটি । স্থানীয় সূত্রে জানা গেছে, পেট্রোল পাম্পের কাছে একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সাইকেল আরোহীকে ।

স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যান ভাতার হাসপাতালে । সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube