রাজ্যে এবার চড়ছে পারদ, সরস্বতী পুজোয় থাকছে বৃষ্টির সম্ভাবনা

এক ধাক্কায় তিন ডিগ্রি উঠল পারদ । আজ, সোমবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি । স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচেই রয়েছে । তবে কাল থেকে বদলাবে আবহাওয়া । থাকবে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সরস্বতী পুজোর আগে থেকেই আকাশ জুড়ে বৃষ্টির মেঘ দেখা যাবে । মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে । ভিজতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান । মেঘলা আকাশ থাকবে দিনভর । তবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে ।

বুধবার সরস্বতী পুজোর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে । বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে । কলকাতা সহ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সরস্বতী পুজোর পরের দিন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube