সরস্বতী পুজোর দিনই দুর্যোগপূর্ণ আবহাওয়া! মাটি হতে পারে ভ্যালেন্টাইন্স ডে-র প্ল্যান?

দক্ষিণবঙ্গে শীতের স্পেল প্রায় নেই বললেই চলে । এদিকে মাঝে মাঝে ভ্রুকুটি করে চলেছে অকাল বৃষ্টি । সরস্বতী পুজোর দিনই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত দক্ষিণবঙ্গের চার জেলায় । মাটি হতে পারে ভ্যালেন্টাইন ডে-র পরিকল্পনা । দক্ষিণবঙ্গের মোট ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

গতকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল দক্ষিণবঙ্গের আকাশ । উত্তর পশ্চিমের শীতল হাওয়ার দাপট কমে বাড়ছিল পূবালী হাওয়ার রমরমা । গতকাল থেকেই শীত প্রায় গায়েব । তাপমাত্রাও বাড়ছে চড়চড়িয়ে । আগামী বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা আরও বাড়তে পারে বলে অনুমান ।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, গত বছরের ভয়ঙ্কর ‘এল নিনো’র আফটার এফেক্ট পড়বে এবছর । এবছরের গরম গত বছরের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে । তবে এটা কেবল ভারতেই নয়, গোটা বিশ্বের মানুষ দেখবে এই পরিবর্তন । তবে জুলাই, আগস্টের পর ভারতীয়রা খানিক স্বস্তি পেলেও পেতে পারে । কারণ তখনই ‘লা নিনা’র প্রবেশ করার কথা । ‘লা নিনা’র প্রভাবে ভারতে ভালো বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়া বিশারদরা ।

আজ কলকাতার তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে । আকাশ আংশিক মেঘলা, বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই । তবে বৃহস্পতিবার বৃষ্টিপাত হতে পারে বলে খবর । মূলত ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে বৃষ্টি হবে মধ্য এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে । যার প্রভাব পড়বে বাংলাতেও ।

আজ থেকেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও । বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস । বৃষ্টির দাপট বাড়বে বুধ ও বৃহস্পতিবারে । সঙ্গে বজ্রপাতের আশঙ্কা এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube