নিয়ন্ত্রণ হারিয়ে দুধের ট্যাঙ্কার পিষে দিল তিনজন ব্যক্তিকে । শনিবার রাতে সিকিমের রানিপুলে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায় । ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলেও খবর ।
শনিবারের এই দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত ২০ জন ব্যক্তি । স্থানীয় সূত্রে জানা যায়, ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িতে ধাক্কা মারে । এরপর একটি মেলায় ঢুকে পড়ে সেটি ।
ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হয় এক পুলিশকর্মী সহ দু’জনের । দ্রুত হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ডিআইজি তাশি ভুটিয়া জানিয়েছেন, “দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারের চালককে গ্রেফতার করা হয়েছে” ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

