সন্দেশখালিতে আদিবাসীদের জমি দখল! অভিযোগের তির শিবু হাজরা এবং উত্তম সর্দারের দিকে

আদিবাসীদের প্রায় ৩৩০ বিঘা চাষের জমি ও ১০৬ বিঘা খালের জমি জবর-দখল করে নিয়েছিল শিবু ও উত্তম! এবার প্রকাশ্যে আসছে এমনই কিছু অভিযোগ । ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা ।

সন্দেশখালি ২ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ছোট গ্রামে থাকেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন । তাঁদের গ্রামের ২ দিকে রয়েছে বিঘার পর বিঘা জমি । আদিবাসীদের একদিকের চাষের জমি দখল করে নিয়েছিলেন শিবু হাজরা । সেখানে করেছেন পোল্ট্রি ফার্ম, চাষের জমি এবং মাছের ভেরি ।

অন্যদিকের চাষের জমি দখল করেছেন উত্তম সর্দারও । তিনি সেখানে করেছেন মাছের ভেরি । অভিযোগ ওঠে আদিবাসীদের কাছ থেকে এইভাবে জমি জবর দখল করে আদিবাসী সম্প্রদায়ের ছেলেদের দিয়ে মাছের ভেরিতে খাটাতেন শিবু ও উত্তম । এমনকি জমি জবরদখল করে, তাদের ওই জমিতে খাটালেও এই অসহায় গরিব মানুষদের কোনরকম টাকা দিতেন না তারা । উল্টে টাকা চাইলে এই ছেলেদের মারধর করতেন বলেও দাবি করেছেন তাঁরা ।

ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাওয়ার ফলেই তারা আন্দোলনে সামিল হয়েছিলেন । এবং ৬ তারিখ এই জমির একাধিক অংশ জ্বালিয়ে দেন তারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube