২ শিশু সহ কুয়োয় ঝাঁপ! পুলিশের হাতে গ্রেফতার গৃহবধূ

পুরুলিয়া জেলায় ২ শিশুকে কুয়োয় ফেলে নিজেও ঝাঁপ দিয়ে আত্মঘাতী হতে চাওয়া মা চৈতালী কুণ্ডুকে গ্রেফতার করে পুলিশ । রবিবার তাঁকে জেলা আদালতে তোলা হয় । তাঁর বিরুদ্ধে খুনের আভিযোগ আনা হয়েছে বলে জানা যায় ।

শনিবার সকালে হুরা থানার রখেরা গ্রামে পারিবারিক অশান্তির জেরে ২ শিশুকে নিয়ে মা চৈতালী কুন্ডু বাড়ির অদূরে একটি সেচ কুয়োয় ঠেলে ফেলে দিয়ে নিজেও ঝাঁপ দেন বলে জানা যায় । আশেপাশের লোকজন চৈতালী কুণ্ডুর চিৎকার শুনে উদ্ধারে নামেন । তবে চৈতালি কুন্ডুকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারলেও মৃত অবস্থায় শিশু দু’টিকে উদ্ধার করে স্থানীয় লোকজন ।

ঘটনাস্থলে পৌঁছয় হুরা থানার পুলিস । চৈতালী কুন্ডু ও মৃত ২শিশুকে হুড়া থানার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পর মা চৈতালী কুন্ডুকে গ্রেফতার করা হয় । মৃত ২ শিশুর দেহ ময়না তদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

আজ চৈতালী কুন্ডুকে জেলা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।
ধৃত চৈতালী কুণ্ডু বলেন, “সব দোষ আমার । আমার জন্যই এই ঘটনা ঘটেছে । আমার মাথা কাজ করছিল না । আমি ছেলেদের বললাম আমি অনেক দূরে চলে যাব, ছেলেরা কাঁদছিল তখন তাদেরকে নিয়েই ঝাপ দিয়েছি”। জেলা আদালতের বিচারক তাকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube