সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার করা হল প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার । তাঁর বিরুদ্ধে সন্দেশখালির ঘটনায় ইন্ধন জগানর অভিযোগ রয়েছে । রবিবার বাঁশদ্রোণীর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ । তাঁর গেরফতারিতে বাঁশদ্রোণী থানায় বিক্ষোভ দেখায় সিপিএম!
তপ্ত সন্দেশখালি । সেই আঁচ এবার পৌঁছল কলকাতাতে । প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার গ্রেফতার হতেই বাঁশদ্রোণী থানার সামনে বিক্সভ দেখালেন সিপিএম কর্মী সমর্থকরা । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতেই এদিন গ্রেফতার করা হয় নিরাপদ সর্দারকে । তবে অভিযোগকারী এই তৃণমূল নেতা এখনও নিখোঁজ!
প্রসঙ্গত জানা যায়, শাহ জাহান সন্দেশকাহ্লিতেই রয়েছেন বলে একাধিকবার দাবি করে গিয়েছেন এই বাম নেতা । এখানেই প্রশ্ন ওঠে, তাহলে কি শাসকদলের বিরুদ্ধে মুখ খোলার অপরাধেই গ্রেফতার পারক্তন বিধায়ক ? বা বলা ভাল সন্দেশখ্যালির বেতাজ বাদশাহের বিরুদ্ধে কথা বলেই রোষের মুখে পড়লেন তিনি । এই গ্রেফতারির প্রতিবাদে রবিবার বাঁশদ্রোণী থানার সামনে বিক্ষোভে সামিল হন বাম সমর্থকরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

