সল্টলেক সংলগ্ন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হল অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। শহীদ মিনারের কাছে সিনেমার শ্যুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিকভাবে জরুরি বেশ কয়েকটি শারীরিক পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে তাঁর। তবে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হবে কিনা সেই বিষয়ে এখনও জানা যায়নি হাসপাতাল সূত্রে।
অ্যাপেলো হাসপাতালের ইমারজেন্সি ওয়ার্ড ৪৮ নম্বর বেডে ভর্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। হঠাৎই ব্রেইন স্ট্রোক হয় তাঁর। নিউরোলজিস্ট ডক্টর সঞ্জয় ভৌমিক এর তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি।
এই মুহূর্তে ‘শাস্ত্রী’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন মহাগুরু। এই ছবিতে বহু বছর পরে একফ্রেমে ধরা দেবেন মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়। শনিবার সকালে শ্যুটিং চলাকালীন হঠাৎই বুকে যন্ত্রণা অনুভব করেন মিঠুন। দ্রুত তাঁকে নিয়ে আসা হয় অ্যাপেলো হাসপাতালে। জানা গিয়েছে, ব্রেইন স্ট্রোকের উপসর্গ দেখা গিয়েছে অভিনেতার। তাঁর এমআরআই করা হয়েছে। মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে নিয়ে যান তৃণমূলের অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী।
ইমারজেন্সি ওয়ার্ড থেকে স্থানান্তর করা হল মিঠুন চক্রবর্তীকে। শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় আইসিইউ তে ভর্তি করা হল তাঁকে। ১২৮ নম্বর বেডে ভর্তি রয়েছেন তিনি। এমআরআই করা হয়েছে তাঁর। এমআরআই রিপোর্টে অ্যাকিউট স্ট্রোক ধরা পড়েছে। নিউরোলজিস্ট ডক্টর সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

