সন্দেশখালিতে মহিলাদের উপর এতদিন ধরে চলেছে অত্যাচার । এবার সেই অত্যাচারের বিরুদ্ধে রবিবার মিছিল করে দত্তপুকুর থানা ঘেরা করল বিজেপির মহিলা মোর্চা ।
আজ দত্তপুকুর গঙ্গাপুর মোড়ে থেকে মিছিল করে দত্তপুকুর থানায় এসে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চার কর্মী ও সমর্থকেরা । বিক্ষোভকারীদের দাবই, সন্দেশখালিতে শাহজাহানের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতারা এলাকার মহিলাদের উপর অত্যাচার করেছে । তাই অবিলম্বে শাহজাহান সহ দোষীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে । একই সঙ্গে তাঁরা আরও জানান, দোষীদের গ্রেফতার না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি মহিলা মোর্চা । এই বার্তা দিয়ে দত্তপুকুর থানা স্মারকলিপি প্রদান করে বিজেপি মহিলা মোর্চা ।
অন্যদিকে সন্দেশ খালিতে মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে বহরমপুর থানা ঘেরাও ও ডেপুটেশন প্রদান কর্মসূচি পালন করা হয় মুর্শিদাবাদে । মহিলাদের শ্লীলতাহানির ও জোর করে পার্টি অফিসে ডেকে ইচ্ছে মতন রাত্রি নিবাস করার মতো অভিযোগও সামনে আসছে । এই অভিযোগের ভিত্তিতে গোটা পশ্চিমবঙ্গসহ মুর্শিদাবাদের বহরমপুরে মহিলা মোর্চা ও যুব মোর্চা একত্রিত হয়ে থানা ঘেরাও কর্মসূচি ও ডেপুটেশন প্রদান করে ।
প্রসঙ্গত, সন্দেশখালির শেখ শাহজাহানের বাড়িতে ইডির পৌছলে তাদের ওপর আক্রমণ করা হয়েছিল । এরপরেও শেখ শাহজাহানকে গ্রেফতার করেনি স্থানীয় পুলিশ । একদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা উত্তপ্ত হলেও পুলিশ নিশ্চুপ ভূমিকা পালন করে চলেছে। শেখ শাহজাহান ও তার দলের লোকেদের একের পর এক অত্যাচারের কথা সামনে আসে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

