কলা পাতার সরস্বতী প্রতিমা বানিয়ে তাক লাগালেন শিক্ষক

কলা পাতা দিয়ে সাড়ে পাঁচ ফুটের সরস্বতী প্রতিমা বানিয়ে তাক লাগালেন একটি সরকারি হাই স্কুলের শিক্ষক । পেশাদার শিল্পী না হয়েও অপূর্ব সুন্দর শিল্প ভাবনা ফুটিয়ে তুলেছেন তিনি । প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার ভাবনা থেকেই তাঁর এই সৃষ্টি ।

পূর্ব বর্ধমানের গুসকরার বাসিন্দা তপন দাস । প্লাস্টিক বর্জন এবং দূষণমুক্ত পরিবেশ গড়ার বার্তা ছাত্র-ছাত্রীদের মধ্যে পৌঁছে দিতেই পরিবেশবান্ধব কলাপাতা দিয়ে তৈরি করেছেন সরস্বতী প্রতিমা । ব্যবহার করেছেন কার্ডবোর্ড আর কলাপাতা । তিনি জানিয়েছেন মোট৬৩ দিন সময় লেগেছে এই প্রতিমা তৈরি করতে । তাঁর স্কুলেই এই প্রতিমার পুজো হবে বলে আপ্লুত তিনি ।

তপন বাবু জানিয়েছেন, “ছোট থেকেই নতুন কিছু শিল্পকলা তৈরি করার নেশা ছিল” । প্রধানত কাগজ এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে এর আগে বিভিন্ন রকম মডেল তৈরি করেছেন তিনি । তবে এবার কলা পাতা দিয়ে অপূর্ব সুন্দর এই প্রতিমা তৈরি করে সবাইকে অবাক করেছেন তিনি । তিনি জানিয়েছেন, “একসময় কলাপাতা এবং শালপাতার প্লেট ব্যবহার করা হত । এখন প্লাস্টিক দখল নিয়েছে সর্বত্র । তাই বেড়েছে দূষণও” । তাই কলাপাতার প্রচলন আবার নতুন করে শুরু করার জন্যই তার এই ভাবনা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube