সল্টলেকে চলছে ৪৭তম আন্তর্জাতিক বইমেলা । গতকাল ছিল এই বছরের বইমেলার শেষ রবিবার; যার জেরেই চোখে পড়ে মেলা প্রাঙ্গনে মানুষের উপচে পড়া ভিড় ।
তবে রবিবারের ভিড়কে তোয়াক্কা না করেই নিজেদের পছন্দের বইগুলোকে সংগ্রহ করতে ব্যস্ত ছিলেন বহু বইপ্রেমী । সূত্রের খবর, তিন দিন ব্যাপী টানা ছুটির জেরে এই বছর রেকর্ড সংখ্যক ভিড় দেখতে পাওয়া যায় মেলা প্রাঙ্গনে । ১৮ জানুয়ারি শুরু হওয়া এই বইমেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত ।

তবে শুধু বইপ্রেমী নয়, খাদ্যরসিকদেরও দেখা মিলল বইমেলায় । বইয়ের স্টলগুলিতেই নয়, নজিরবিহীন ভিড় দেখা যায় খাবারের স্টলগুলিতেও । নজর কেড়েছিল বিভিন্ন ধরণের বইয়ের স্টলগুলির বাইরে দেখা যায় ক্রেতাদের লম্বা লাইন । না, শুধু বই কিনতেই তাঁরা অপেক্ষা করেননি; অপেক্ষা করেছেন নিজেদের পছন্দের লেখকদের সঙ্গে দেখা করতেও । ‘চিল্ড্রেন্স প্যাভিলিয়নের’ বাইরে ভিড় জমিয়েছিল খুদে বই প্রেমীরাও ।
আর মাত৪র কয়েকটা দিন । তারপর আবার আরেকটা বছরের অপেক্ষা । শেষ কয়েকদিনে বইমেলা ঘুরে মনের সাধপুরণ করতে ব্যস্ত বইপ্রেমীরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

