পরীক্ষা শেষে ফেরার পথে দুর্ঘটনায় জখম পরীক্ষার্থী সহ অভিভাবক, গাড়ির চালক

ভয়ংকর পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ১০ জন মাধ্যমিক পরীক্ষার্থীরসহ দুই অভিভাবক ও গাড়ির চালক। শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত সাতমুখী মোড় এলাকায়।

পরীক্ষা শেষে ফিরছিলেন তাঁরা। প্রথমে দু’টো অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। দু’টি অটোতে থাকা মোট ১০ জন গুরুতর আহত হন। এরপর ওই দু’টো অটোর পিছন দিকে আসে একটি অটো ও একটি গাড়ি। সেই অটো ও গাড়ি দুটো আগে থেকে দাঁড়িয়ে থাকা অটো দু’টোয় ধাক্কা মারে। এরপরেই এক অটো চালকও গুরুতর আহত হন বলে সূত্রের খবর।

জখম সকলেই ক্যানিং ইটখোলা রাজনারায়ণ হাই স্কুলের ছাত্র-ছাত্রী। আহতদের মধ্যে দুই ছাত্র এবং এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। গুরুতর জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে গুরুতর আহত ওই তিনজনকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিরা আহত অবস্থায় ক্যানিং-এর স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube