পশ্চিম বর্ধমান জেলায় ফের ইসিএল কর্মীর অস্বাভাবিক মৃত্যুর খবর প্রকাশ্যে এল । রবিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের অন্ডালের পরাসকোলে ।
এই ঘটনায় জানা যায়, ইসিএল-এর খনি কর্মী গঙ্গাধর প্রধান নিখোঁজ ছিলেন শনিবার সন্ধ্যার পর থেকে । রবিবার সকালে ড্রেনের ধারে ঝোপের মধ্যে তাঁর মৃতদেহ উদ্ধার হয় । যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি তিনি মদ্যপ অবস্থায় ছিলেন । মদ খেয়েই তাঁর মৃত্যু হতে পারে বলে সন্দেহ তাঁদের । ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় দেহটিকে ।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই অন্ডালের শ্যামসুন্দরপুরে খনি কর্মী বাবাকে চাকরির লোভে খুন করেছিল এক ছেলে। এরপর ফের খনি কর্মীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

