সিঁধ কেটে শশুরবাড়িতে ঢুকে স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ!

সিঁধ কেটে শশুর বাড়িতে ঢুকল জামাই । ঘরের ভিতর ঢুকেই স্ত্রীকে ছুরি দিয়ে কোপালো স্বামী । স্বামীর শাস্তি চেয়ে পুলিশের দারস্থ হলেন আহত স্ত্রী । ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনায় ।

অভিযোগ গত ৬ ই ফেব্রুয়ারি মধ্যরাতে পায়েলের বাপের বাড়িতে এসে রান্নাঘরের পিছন দিয়ে সিঁধ কেটে ঘরে ঢোকে জামাই গৌতম । রাতে জল খেতে উঠে স্বামীকে দেখেই চমকে যায় পায়েল, ভয়ে ঠাকুমার দিকে সরতে গেলেই ছুরি নিয়ে পায়েলের উপরে চড়াও হয় স্বামী গৌতম । একাধিক কোপ চালাতে থাকে, পায়েল হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাতে পায়ে একাধিক জায়গায় কোপ লাগে । পায়েলের চিৎকার চেঁচামেচিতে উঠে পড়ে পরিবারের সদস্যরা । বুঝতে পেরে বাইক ফেলে চম্পাট দেয় স্বামী গৌতম । গুরুত্বর আহত অবস্থায় পায়েলকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় । বর্তমানে তার শারিরীক অবস্থা স্থিতিশীল ।

পরবর্তীতে ৭ তারিখে পায়েল বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৌতম সহ তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে । লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বাগদা থানার পুলিশ ।

এই বিষয়ে পায়েল জানান, “বাবার বাড়ি থেকে একাধিকবার স্বামীকে টাকা দিয়েছে । কিন্তু টাকার জন্য প্রায়ই আমাকে মারধর করত সে । সাম্প্রতিক সহ্য করতে না পেরে আমি বাপের বাড়িতে চলে এসেছিলাম । গত ৬ তারিখ রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে ছুরি নিয়ে আমার উপরে চড়াও হয় । আমি এই বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছি আমি চাই স্বামীর শাস্তি হোক” । অন্যদিকে এই ঘটনা নিয়ে আতঙ্কিত গ্রামের বাসিন্দারা , স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যা জানিয়েছেন জামাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ।

প্রসঙ্গত, আট বছর আগে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার অম্বরপুরের বাসিন্দা গৌতম বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল বাগদা থানার কাশিপুর মধ্যপাড়ার বাসিন্দা পায়েল বিশ্বাসের। বর্তমানে তাদের দুটি সন্তান আছে । বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দিয়ে প্রায়ই স্ত্রীকে মারধর করত স্বামী গৌতম । জ্বালাতন সহ্য করতে না পেরে দুই মাস আগে বাগদার কাশিপুর মধ্যপাড়াতে বাপের বাড়িতে চলে এসেছিল পায়েল । একাধিক বার বাড়িতে ফেরার জন্য ফোনে আনুরোধ জানিয়েছিল স্বামী কিন্তু পায়েল স্বামীর বাড়িতে ফিরতে অস্বীকার করেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube