শ্যুটিং চলাকালীন আচমকা অসুস্থ বোধ করায় শনিবার অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দ্রুত বাইপাসের কাছে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । তবে এখন ভালো রয়েছেন মিঠুন চক্রবর্তী ।সকালে প্রাতরাশ স্বাভাবিকভাবেই করেছেন তিনি । নরম, সহজপাচ্য খাবার দেওয়া হচ্ছে অভিনেতাকে ।
তিন চিকিৎসকের মেডিকেল বোর্ড আজ কিছুক্ষণ বাদে আবারো তাকে পরীক্ষা-নিরীক্ষা করবেন ।জানা যায় নিউরোলজি, কার্ডিয়োলজি এবং গ্যাস্ট্রোএনট্রোলজি বিভাগের চিকিত্সকদের নিয়ে একটি মেডিক্যাল টিম গঠন করা হয় তাঁর চিকিৎসার জন্য । সেই মেডিক্যাল টিমের কড়া পর্যবেক্ষণে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী । আজ আরও একবার তার এম আর আই সিটি স্ক্যান সহ রক্তের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা গুলো করা হবে ।
হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা । ধীরে ধীরে তিনি কথাও বলছেন চিকিৎসকদের সঙ্গে । তরল খাবার খেতে দেওয়া হচ্ছে তাঁকে । শনিবার রাতে ঘুমিয়েছেন অভিনেতা । আপাতত সুস্থই রয়েছেন “ডিস্কো ড্যান্সার” ।
প্রাথমিকভাবে চিকিৎসকরা তাঁকে আরও কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখতে চান । আজও সম্ভবত তাঁকে হাসপাতালে থাকতে হবে বলেই খবর । কিছুটা বিশ্রামে এবং স্ট্রেস মুক্ত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা । গতকাল সকালে স্ট্রোক হওয়ার পর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসায় চিকিৎসকরা দ্রুত প্রয়োজনীয় ওষুধ দেওয়ায় সুস্থ হয়ে ওঠেন মিঠুন চক্রবর্তী ।
প্রসঙ্গত জানা যায়, শনিবার ‘শাস্ত্রী’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি । এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে অভিনেত্রী দেবশ্রী রায়কে । শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন মিঠুন । তাঁকে ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে নিয়ে যান অভিনেতা সোহম চক্রবর্তী । শারীরিক পরীক্ষার পর নিউরোলজি বিভাগের বিশিষ্ট চিকিৎসক সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে ভর্তি করা হয় তাঁকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

