শঙ্কর-জাকিরের ‘শক্তি’-তে ভারতের ঝুলিতে এল গ্র্যামি পুরস্কার । লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হল ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস । সোমবার সেই অনুষ্ঠানে দেখা গেল ভারতীয় সঙ্গীত শিল্পীদের জয়জয়কার । এবছর বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে গ্র্যামি পুরস্কার পেলেন জাকির হুসেন ও শঙ্কর মহাদেবন । তাঁদের ব্যান্ড ‘শক্তি’-র অ্যালবাম “দিস মোমেন্ট”-এর জন্য তাঁরা পেলেন এই পুরস্কার ।
গ্র্যামি-র এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ছবিতেও দেখা যায় মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করছেন শঙ্কর মহাদেবন ও ব্যান্ডের আরেক সদস্য গনেশ রাজাগোপালন । মঞ্চে উঠে শঙ্কর ধন্যবাদ জানান সকলকে । সব শেষে এই পুরস্কার তিনি তাঁর স্ত্রীকে উৎসর্গ করেন ।
গত বছরের জুন মাসে মুক্তি পায় “দিস মোমেন্ট” নামের অ্যালবামটি । এই অ্যালবামে রয়েছে ৮টি গান । অ্যালবামের গানে তবলায় জাকির হুসেন, ভায়োলিনে গনেশ রাজাগোপালনের সঙ্গে কন্ঠ দিয়েছে শঙ্কর মহাদেবন । অন্যদিকে জাকির হুসেনের ঝুলিতে এল তিনটি পুরস্কার । “পাশ্তো”-র জন্য বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগে জয়ী হন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

