তিন দিন ধরে লাগাতার অশান্তির পর শনিবারের মতো রবিবার সকাল পর্যন্ত কোন উত্তেজনা না হলেও থমথমে হয়ে রয়েছে সন্দেশখালি । স্থনায় বাসিন্দাদের মধ্যে এখনও রয়েছে আতঙ্কে ।
এদিকে শুক্রবার রাত থেকে সন্দেশখালির ২ নম্বর ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে পুলিশ । সন্দেশখালি থানা এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা ।
অপরদিকে গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানের ঘনিষ্ট উত্তম সর্দারকে ও বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিকাশ সিংকেও গ্রেফতার করা হয়েছে। বিকাশের বিরুদ্ধে মূলত অভিযোগ, সন্দেশখালিতে বেলাগাম হিংসার পিছনে হাত রয়েছে এই বিকাশের ।
মূলত, গ্রামবাসীদের উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । প্রসঙ্গত, বসিরহাটে বিজেপির নানা লড়াই-আন্দোলনে বরাবরই সামনের সারিতে দেখা গিয়েছে বিকাশকে । শোনা যায় কলকাতার নেতাদের সঙ্গেও রয়েছে তাঁর সুসম্পর্ক । সেই বিকাশকেই পুলিশ গ্রেফতার করায় তা নিয়ে বাড়ছে চাপানউতোর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

