মাধ্যমিক পরীক্ষায় কড়া নজরদারি, আক্রমণাত্মক অভিভাবকরা!

মাধ্যমিক পরীক্ষায় কড়া গার্ড দিয়ে অভিভাবকদের রোষের শিকার হলেন এক শিক্ষক । শনিবার ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং ইন্টিগ্রেটেড হাই স্কুলের সামনে ।

মাধ্যমিক পরীক্ষায় কড়া গার্ড দিয়েছিলেন এক শিক্ষক । তার জেরে সংশ্লিষ্ট শিক্ষককে সপাটে চড় মারলেন পরীক্ষার্থীদের অভিভাবকরা । শনিবার মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে ক্যানিং ইন্টিগ্রেটেড হাই স্কুলের সামনে ঘটনাটি ঘটে । ঘটনায় জখম হয়েছেন ওই স্কুলের অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার স্বপন বর্কন্দাজ নামে ওই শিক্ষক ।

এদিনের ঘটনায় জানা যায়, পরীক্ষা শেষে যখন টোটো চেপে অন্যান্য শিক্ষকদের সাথে স্কুল থেকে ফিরছিলেন তিনি । সেই সময়েই স্কুলের সামনেই তার ওপর হামলা চালানো হয় বলে ওঠে অভিযোগ । ঘটনায় জখম হন তিনি । হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তিনি ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানা যায় । তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube