পশ্চিম বর্ধমান জেলায় খনি কর্মী বাবাকে খুনের ঘটনায় ছেলেকে হেফাজতে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করালো পুলিশ । কীভাবে সে তাঁর বাবাকে খুন করেছে তা পুলিশের সামনে অভিনয় করে দেখালো ছেলে । ঘটনার পুনর্নির্মাণ করার গোটা পর্বটি ভিডিওগ্রাফিও করা হয় পুলিশের তরফ থেকে ।
প্রসঙ্গত উল্লেখ্য, ২৩ শে জানুয়ারি পশ্চিম বর্ধমানের অন্ডালের শ্যামসুন্দরপুর এলাকায় একটি জঙ্গল থেকে উদ্ধার হয় ৫৯ বছরের এতয়ারী মিঞার মৃতদেহ । তিনি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের একজন কর্মী ছিলেন বলে জানা যায় । মৃতদেহের মুখে ছিল আঘাতের চিহ্ন, গলায় গামছার ফাঁস, হাত-পা বাঁধা অবস্থায় দেহটি বাধা ছিল গাছের সাথে ।
মৃতদেহ উদ্ধারের দিন ছেলে আব্দুল হাকিম সংবাদ মাধ্যমের সামনে পুরো ঘটনা নিয়ে ভেঙে পড়েছিল । পরে উখড়া ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে সেই ছেলেকেই খুনি হিসেবে গ্রেফতার করে । বাবার মৃত্যু হলে সেই চাকরি সে পাবে এটা ধরে নিয়ে সে তার বাবাকে খুন করে বলে পুলিশি জেলায় স্বীকার করে আব্দুল হাকিম ।
তারপরেই তাকে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ । আদালতের নির্দেশে পুলিশ তাকে হেফাজতে পায় এবং তারপরেই তাকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করায় । যদিও এদিন সংবাদমাধ্যমের সামনে তাকে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে সে প্রশ্ন এড়িয়ে যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

