দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ে ছাই আস্ত গাড়ি! খনিকের জন্য স্তব্ধ জাতীয় সড়ক

হঠাৎ ১৯ নম্বর জাতীয় সড়কে জ্বলতে লাগলো গাড়ি। যে কারণে স্তব্ধ হয়ে গেল ১৯ নম্বর জাতীয় সড়ক। দুর্গাপুরের বিধান নগরের সোমক চট্টোপাধ্যায় চার চাকার গাড়িতে করে তাঁর মাকে নিয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন। হঠাৎই ডিভিসি মোড়ে ওই চারচাকা গাড়ি থেকে ধোঁয়া বের হতে থাকে। তারা কোনক্রমে গাড়ি থেকে নামতেই নিমেষে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে । ভয়াবহ আকার নেয় আগুন। এলাকা সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যেতেই স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়ক।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুরের দমকলের একটি ইঞ্জিন। দমকল বাহিনীর ৩০ মিনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দুর্ঘটনার কবলে পড়া সোমক চট্টোপাধ্যায় জানান, তিনি তাঁর মায়ের চিকিৎসার জন্য গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন। ডিসিসি মোড়ের সামনে বুঝে ওঠার আগেই গাড়িটি জ্বলে যায়। কোনওক্রমে প্রাণে বেঁচেছেন তারা।দমকলের আধিকারিক সাবাব আলীর দাবি, শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড। কেউ আহত হননি তবে গাড়িটি ভস্মীভূত হয়ে গিয়েছে। এই ঘটনার জেরে প্রায় এক ঘন্টা পরে স্তব্ধ হওয়া জাতীয় সড়কে স্বাভাবিক হয় যান চলাচল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube