পারিবারিক বিবাদের জেরে কুড়ুলের কোপ!

দু’টি পরিবারের বিবাদের জেরে চার জনকে কুড়ুলের কোপ দেওয়ার অভিযোগ। পশ্চিম বর্ধমান এর অন্ডাল থানার সরিষাডাঙ্গার ঘটনা। বাড়ির বউকে উত্যক্ত করার অভিযোগ উঠেছিল প্রতিবেশীর বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে কুড়ুল এর কোপে জখম শ্বশুর, স্বামী ও দুই দেওর। গুরুতর জখম অবস্থায় তারা ভর্তি রয়েছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। এলাকাবাসী অনুপ রুইদাসের অভিযোগ, অভিযোগ, প্রতিবেশী তপন রুইদাস এবং আশা রুইদাস তার বৌমাকে ইভটিজিং করত, সেই সমস্যার সমাধানের জন্য ওদের নিয়ে আলোচনা চলছিল তখনই কুরুল , সাবল নিয়ে তাকে ও তার ছেলে সঞ্জয় ও অজয় রুইদাসের উপরে হামলা চালায় তারা। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube