ডানকুনি রেল ব্রিজের নিচে থাকা দোকানে আগুন!

রেল ব্রিজের নিচে থাকা দোকানে হঠাৎ আগুন লেগে যায় শনিবার । আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই খবর দেওয়া হয় দমকলে । ঘটনাস্থলে পৌঁছয় দমকলর বাহিনী । হুগলির ডানকুনি রেলবীজের ঘটনা

এদিনের ঘটনায় দু’টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । জানা যায়, এই ব্রিজের নিচে বেশ কয়েকটি দোকান রয়েছে । শনিবার সকালে হঠাৎই একটি জুতোর দোকানে আগুন লাগে বলে খবর । সেই আগুনে ক্ষতিগ্রস্ত হয় পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকান । তবে কী করে এদিন আগুন লাগল তা পরিষ্কার না হলেও, প্রাথমিক অনুমান শর্ট-সার্কিট থেকেই এই আগুন লাগে । এর ফলে ব্রিজের উপরে যান চলাচল ব্যাহত হয় ।

ঘটনাস্থলে পৌঁছন ডানকুনি পুরসভার পুরপ্রধান । থানার পুলিশকর্মীরাও ছিলেন ঘটনাস্থলে । পুরপ্রধান হাসিনা শবনম জানান, “আজকের এই অগ্নিকাণ্ডের ফলে ব্রিজের কোন ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে” ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube